ফিরে যান
سُورَةُ الطَّارِقِআত-তারিক৮৬
লগ ইন বুকমার্ক সংরক্ষণ করতে লগ ইন করুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢ ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ٣ إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ٤ فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥ خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ٦ يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ٧ إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ٨ يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ٩ فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ١٠ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ١١ وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ١٢ إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ١٣ وَمَا هُوَ بِٱلْهَزْلِ ١٤ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ١٥ وَأَكِيدُ كَيْدًۭا ١٦ فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ١٧

. শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

. আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

. সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

. প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

. অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

. সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

. এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

. নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

. যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

১০. সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

১১. শপথ চক্রশীল আকাশের

১২. এবং বিদারনশীল পৃথিবীর

১৩. নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

১৪. এবং এটা উপহাস নয়।

১৫. তারা ভীষণ চক্রান্ত করে,

১৬. আর আমিও কৌশল করি।

১৭. অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

ভিডিও

YouTubeYouTube

এই ভিডিওটি YouTube থেকে সংগৃহীত

YouTube-এ দেখুন